টঙ্গী পশ্চিম থানায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩

মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি (গাজীপুর): গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল ১৫ এপ্রিল ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

অভিযান-১: ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার টঙ্গী পশ্চিম থানার এসআই এখলাছউদ্দিনের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ সালমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান-২: ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার একই দিনে এসআই মামুনূর রশীদের নেতৃত্বে অন্য একটি অভিযানে ১০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ শেখ ফরিদ সোহেল (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত সোহেলের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি চুরির মামলাও বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকেও আদালতে পাঠানো হয়েছে।

অভিযান-৩: ২৫ পিস হেরোইনসহ আটক ১ পৃথক আরও একটি অভিযানে এএসআই শহীদূলের নেতৃত্বে ২৫ পিস হেরোইনসহ দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা শেষে তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button