বিশ্বকাপ ফাইনালে যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফাইনালে ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন ইভেন্ট। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এবার শিরোপা নির্ধারণের ম্যাচে প্রথমবারের মতো থাকছে হাফ-টাইম শো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিমেফর ওয়ার্ল্ড ইকোনোমি সামিটে গিয়ে এ তথ্য দেন জিয়ান্নি। তিনি বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো ১৯ জুলাই নিউ ইয়র্ক/নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে আমরা হাফ-টাইম শো আয়োজন করব।

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে। এই হাফ-টাইম শো ইতোমধ্যেই একটি বড় সংগীত আয়োজনে পরিণত হওয়ার পথে। ফিফা প্রধান জানিয়েছেন, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন এই পারফরম্যান্স কিউরেট করছেন।

জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, কারা পারফর্ম করবে তা এখনই বলতে পারছি না। তবে একাধিক শিল্পী থাকবে। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো—দারুণ কিছু।

যুক্তরাষ্ট্রে ক্রীড়া ইভেন্টে হাফ-টাইম শো খুব পরিচিত—বিশেষ করে সুপার বোলে। তবে ফুটবলে ১৫ মিনিটের বিরতিতে সংগীত পরিবেশন খুবই বিরল। এর একটি কারণ হলো অনেক ফুটবল সমর্থক এই ধরনের বিনোদন পছন্দ করেন না।

২০১৭ সালের জার্মান কাপে বুমেরাং হয়েছিল হাফটাইম শো। সেবার পপ গায়িকা হেলেনে ফিশারের হাফ-টাইম পারফরম্যান্স দর্শকদের কাছ থেকে ব্যাপকভাবে দুয়োধ্বনি পায়। তবে এবার এমন কিছু হবে না বলে বিশ্বাস ফিফা প্রধানের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button