

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১০দিনের যুদ্ধবিরতি শুরু হয়। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে এটি কার্যকর হয়।
এরপর হিজবুল্লাহর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হিজবুল্লাহকে সংযত ও শোভন আচরণের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি আশা করি, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে হিজবুল্লাহ সংযত এবং শোভন আচরণ করবে। তারা যদি তা করতে পারে, তবে এটি তাদের জন্য একটি দারুণ সুযোগ হয়ে আসবে। আর কোনো হত্যাকাণ্ড নয়। এবার অবশ্যই চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠিত হতে হবে!”
সূত্র: বিবিসি




