সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের বাসিন্দা হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে, নিহত অটোরিকশাচালক এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহন নামে একটি বাস। এ সময় বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে দূরে পড়ে যায়। একই সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক এবং যাত্রী ইউসুফ আলীর মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুল মোতালেব ঢাকা পোস্টকে জানান, আহত তিনজনকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button