গুরুদাসপুরে নারীসহ যুবদল নেতা গ্রেফতার: দল থেকে বহিষ্কার

আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের গুরুদাসপুরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার ঘটনায় উপজেলা যুবদল নেতা রেজাউল করিম রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তাকে নাটোর জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে উপজেলার হামলাইকোল গ্রামের আদম ব্যবসায়ী বুলবুলের বাড়ি থেকে তার স্ত্রী রুমা আক্তার এবং যুবদল নেতা রেজাকে আটক করে এলাকাবাসী। তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রুমা আক্তার সিগারেটে গাঁজা ভরছেন এবং পাশে বসে টাকা গুনছেন রেজা।

ঘটনার পর স্থানীয়রা ৯৯৯-এ কল করলে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থল থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার না হওয়ায় পুলিশ তাদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়েছে।

নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, রেজার মতো মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় মাদক ও অনৈতিক কাজে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরে আটক অবস্থায় দুজনকে উদ্ধার করে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button