স্থানীয়দের বাধা-বিতর্কের পর নৃত্যশিল্পী সুবর্ণার মরদেহ দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় নৃত্যশিল্পী সুবর্ণা আক্তারের মরদেহ দাফনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল, তার চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। মূলত এসব কারণ দেখিয়েই জান্নাতুল বাকি কবরস্থানে দাফনে আপত্তি তোলা হয়। কয়েক ঘণ্টা দাফন কার্যক্রম স্থগিত থাকার পর গোরস্থান কমিটি, স্থানীয়দের প্রতিনিধি, প্রশাসন ও মৃতের পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে ধর্মীয় বিধান অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button