কুয়েতে ইরানের ব্যাপক হামলা, সহায়তায় এগিয়ে আসছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: 

কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে ইরান।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য।

ইরানি হামলা প্রতিহতে এবং কুয়েতের আকাশসীমা সুরক্ষিত রাখতে নিজেদের অত্যাধুনিক ‘র‌্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ টেলিফোনে দীর্ঘ আলাপ করেন। ফোনালাপের পরেই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং কুয়েতের নেতাকে আশ্বস্ত করেছেন যে, এই কঠিন সময়ে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েতসহ তার সকল মিত্রদের পাশে রয়েছে।”

উল্লেখ্য, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button