আমতলীতে ৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

মাইনুল ইসলাম রাজু, বরগুনা: বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. মনির মাদবর (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে আমতলী থানাধীন ২নং কুকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণনগর এলাকার কুতুবপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু হানিফ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানকালে ওই এলাকার নাসির হাওলাদারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মনির মাদবরকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটক মনির মাদবর উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী এলাকার আরশেদ মাদবরের ছেলে।

পরবর্তীতে আটক আসামিকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কোর্ট-০৩, আমতলী, বরগুনার আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে তাদের এই বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button