জ্যেষ্ঠ প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাতে পশু কোরবানির পর বর্জ্য অপসারণে কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) রাত ১২ টা পর্যন্ত মোট ২৩ হাজার ৭৯১ টনের বেশি কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো এক হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ রাত ১২ টা পর্যন্ত মোট ২২ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
এরমধ্যে কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আজ রাত ১২টা পর্যন্ত ৮ হাজার ৯৭৭টন কোরবানির বর্জ্য ডাম্পিং করা হয়েছে।