কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছায় রক্তদান

প্রবাস ডেস্ক: কুয়েত বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও তারণের উৎসব উপলক্ষে বাংলাদেশ দূতাবাস এবং ইউএন-হ্যাবিট্যাট যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুয়েতের জাবরিয়া ব্লাড ব্যাংকে দুপুর ১টা থেকে সন্ধ্যায় পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও জাতিসংঘ মানব বসতি ইউএন-হ্যাবিট্যাট জিসিসি আঞ্চলিক অফিসের হেড অফ মিশন ডক্টর আমিরা আল হাসান।

এছাড়াও প্রবাসীদের স্বেচ্ছায় রক্তদান পরিদর্শনে আসেন কুয়েত নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। স্বেচ্ছায় রক্তদিতে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে তরুণদের পাশাপাশি প্রবাসী ফ্যামিলি সদস্যরা অংশগ্রহণ করেন।

পরিদর্শনে এসে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, রক্তদান একটি মহৎ এবং মানবিক কাজ। স্বেচ্ছায় রক্তদানে প্রবাসীদের এগিয়ে আসা উচিৎ। এতে যেমন অসুস্থ ব্যক্তি প্রাণ ফিরে পাবে পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button