উত্তরা প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসানের বাবা-মায়ের কুলখানি অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি: উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসানের মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর উত্তরখান মাজারের পাশে তার নিজ বাসভবনে এই কুলখানির আয়োজন করা হয়।

এ সময় সাকিবুল হাসানের বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কুলখানিতে উপস্থিত ছিলেন—সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান , এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন, নজর বিডি’র সম্পাদক আমিনুল ইসলাম, উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, যুগান্তর পত্রিকার উত্তরা পূর্ব থানা প্রতিনিধি আরিফুল হক, সংবাদ দিগন্তর রিপোর্টার ইব্রাহিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও মরহুমার আত্মীয়-স্বজনরা।

দোয়া মাহফিলে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button