

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার: গত ৮/১০/২০২৫ ইংঃ তারিখ তরুণ আলেমে দ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টি কারী বক্তা এম তারেক আহমাদ ফারুকী সাহেব উনি উনার আইডি তে একটি গজল আপলোড দেন,তার পর মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কুদ্দুছ মিয়ার ছেলে বর্তমান সৌদিআরব প্রবাসী একাধিক মামলার আসামী আলেমের মুখোশধারী এক সন্ত্রাসী মোঃ তাজ উদ্দীন নামক ব্যক্তি সে ঐ পোষ্টে এসে অনর্থক কমেন্ট করে, তার কমেন্টের উক্তর দেওয়াকে কেন্দ্র করে সে বিকালে ফারুকী সাহেবের পিক দিয়ে তার আইডিতে অশালীন এবং হুমকি দিয়ে পোষ্ট করে। আবার ঐ একই ব্যক্তি রাত্রে তার আইডিতে সরাসরি ভিডিও আপলোড করে এবং ভিডিও তে সরাসরি ফারুকী সাহেব কে হত্যার হুমকি দিয়েছে এবং ভিডিও টিতে আরও বলে সে মামলা প্রশাসন কিছুই ভয় পায়না।
তার দেওয়া পোষ্ট ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পর মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পরে।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।ইতিমধ্যেই মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় ফারুকী সাহেবের পক্ষে ঐ মুখোশধারী সন্ত্রাসীর বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিষয় টি নিয়ে সমাজিক ব্যক্তিবর্গ ইতিমধ্যেই সমাধানের আশ্বাস দিয়েছেন আশা করা যায় বিষয় টি সুন্দর ও সুষ্ঠ সমাধান হবে।




