শিক্ষার উন্নয়নে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগ

রাজধানীর উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজন করেন সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাগর আহমেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের উন্নত শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের সঠিক দিকনির্দেশনা দিলে তারাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।”

তিনি আরও বলেন, “১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন মালেকাবানু আদর্শ বিদ্যালয়ের উন্নয়ন হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে আর তেমন অগ্রগতি হয়নি। ইনশাআল্লাহ, যদি বিএনপি পুনরায় জনগণের ভোটে ক্ষমতায় আসে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে এই বিদ্যালয়সহ এলাকার শিক্ষা খাতে সর্বোচ্চ উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করব আমরা।”

এস এম জাহাঙ্গীর হোসেন শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও সহনশীল মনোভাব রাখতে হবে। শিশুরা দৌড়াবে, খেলবে, দুষ্টুমি করবে এটাই তাদের বেড়ে ওঠার অংশ। তাদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যেন তারা পড়াশোনায় আরও মনোযোগী হয়, তাদের উপর অসন্তোষ হওয়া যাবেনা।”

এই ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাতে ছাতা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে।

শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে এস এম জাহাঙ্গীর হোসেন নিজেকে সমাজসেবক ও দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করছেন এমন মত প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button