উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা চালু হচ্ছে কাল

জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা খুলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ নভেম্বর) সকালে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে জানানো হয়, সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য বলা যাচ্ছে যে, শ্রমিকরা আইনবহির্ভূতভাবে একত্রিত হয়ে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। এমতাবস্থায় বাংলাদেশ ইপিজেড শ্রম আইন অনুযায়ী গত ১৮ নভেম্বর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিক লিখিত আবেদন করেন। পরে কারখানার সুষ্ঠু কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর (রোববার) থেকে কারখানার সকল কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ইতিবাচক মনোভাব প্রদর্শন করতে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠান দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।

এ বিষয়ে ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী কারখানা খুলে দিয়েছে এবং রোববার থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button