

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তর, কাফরুল থানা ১৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) এশার নামাজের পর পশ্চিম শেওড়াপাড়ায় কাফরুল থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি- শরিফুল ইসলাম মিলনের কার্যালয়ে ১৪ নং ওয়ার্ড যুবদল এ মাহফিলের আয়োজন করা হয়।
১৪ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রাশেদ হায়দারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি শরিফুল ইসলাম মিলন, কাফরুল থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক- মোঃ জিয়া উদ্দিন খান নয়ন, মোঃ আহাদ আলি খন্দকার, আহবায়ক সদস্য- মোঃ আশরাফ আলী, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক- মোঃ রাশেদ হায়দার, যুগ্ন আহবায়ক- মোঃ মাসুদ হোসেন লিমন, কাফরুল থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক- আসিফ ইকবাল বাপ্পি, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সদস্য- শাহিনুর ইসলাম শাকিল, ১৪ নং ওয়ার্ড যুবদল মোঃ মানিক, মোঃ রাজু আহমেদ, মোঃ ইকবাল, মোঃ শুভ ইসলাম, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক- মোঃ আলম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাতা সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শোয়েব আক্তার এম আসর, কাফরুল থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক- মোঃ কামাল হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দীর্ঘায়ু কামনা করা হয়।




