আলমগীরকে আহ্বায়ক ও হানিছ সরকারকে সদস্য সচিব করে সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি, গাজীপুর।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৌদি আরব পশ্চিমাঞ্চলের ৮১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এই কমিটিতে আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং হানিছ সরকার উজ্জ্বলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একইসঙ্গে তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও শাহিন আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া মোঃ সেলিম হোসেন এবং আসলাম ফকির লিটনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

কমিটির নেতৃবৃন্দ জানান, প্রবাসে দলের হাতকে শক্তিশালী করতে এবং জাতীয়তাবাদী আদর্শকে বেগবান করতে তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button