দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হেনস্তার তীব্র প্রতিবাদ ছাত্রশিবিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক ২৭ জানুয়ারি ২০২৬

লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর ও শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলার অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৬ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই ক্ষোভ প্রকাশ করেন।

লালমনিরহাট, মনোহরগঞ্জ, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর, শরীয়তপুর এবং টাঙ্গাইলে নারীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

লালমনিরহাটে একজন নারীর হিজাব টেনে খোলার ঘটনায় যুবদল নেতার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে শিবির নেতারা বলেন, এটি সমগ্র নারীজাতির মর্যাদাকে ভূলুণ্ঠিত করার শামিল।

বিবৃতিতে বুয়েট শিক্ষার্থী সনি হত্যাকাণ্ড এবং ঢাবির শামসুন্নাহার ও রোকেয়া হলে নির্যাতনের প্রসঙ্গ টেনে বলা হয়, নারী নির্যাতন ও শ্লীলতাহানি বিএনপি-ছাত্রদলের পুরনো সংস্কৃতি।

দেশের ছয়টি স্থানে হামলা হলেও মূলধারার সংবাদমাধ্যমের ‘রহস্যজনক নীরবতা’ এবং প্রশাসনের নির্লিপ্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেন নেতারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ যখন গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নামধারী সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড চরম হতাশাজনক। যারা মা-বোনদের সম্মান দিতে পারে না, তারা কখনো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

১. লালমনিরহাটের হিজাব অবমাননাকারীসহ সকল হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ২. পর্দানশিন ও সাধারণ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এবং একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button