অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে জেটি, ইয়ার্ড, টার্মিনালসহ বহির্নোঙরে পণ্য খালাস ও সব ধরনের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ করা, বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা।

বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button