টঙ্গীতে স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ পাপেল আমি, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুল খালেকের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বাদ আসর হকের মোড়, ৪৬নং ওয়ার্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক এ.জি.এস সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আব্দুল খালেক এবং সঞ্চালনায় ছিলেন ৪৭নং ওয়ার্ড যুবদল নেতা নুরে আলম আকন্দ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ৫৬নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান মামুন, ৪৬নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক শাহীন আলম, যুবদল নেতা হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button