উত্তরাকে আধুনিক স্বাস্থ্যসেবার মডেল হিসেবে গড়তে ঐক্যবদ্ধ হাসপাতাল মালিক সমিতি

মোঃ ইব্রাহিম, ঢাকা | ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীর উত্তরার বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর উত্তরার একটি হোটেলে উত্তরা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন

প্রধান অতিথির বক্তব্যে জনাব এস এম জাহাঙ্গীর হোসেন (এমপি) বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি বলেন: “বেসরকারি হাসপাতালগুলো মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। চিকিৎসা সেবায় কোনো অনিয়ম বা হয়রানি সহ্য করা হবে না।”

তিনি বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

মাননীয় সংসদ সদস্য বলেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান সেবা। তাই প্রতিটি রোগীকে শুধু ‘কাস্টমার’ হিসেবে না দেখে মানবিক মর্যাদা ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে। হাসপাতালের পরিবেশ যেন রোগীর মানসিক প্রশান্তির কারণ হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি প্রতিটি হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর হেল্পলাইন বা অভিযোগ কেন্দ্র চালু করার পরামর্শ দেন, যাতে রোগীরা যেকোনো প্রয়োজনে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে।

জনাব এস এম জাহাঙ্গীর হোসেন আরও যোগ করেন যে, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তরার প্রতিটি হাসপাতালে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে রোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহজতর করার আহ্বান জানান তিনি।

তিনি তাঁর বক্তব্যে উত্তরাকে ঢাকার একটি মডেল স্বাস্থ্যনগরী বা ‘হেলথ হাব’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ব্যক্ত করেন, যেখানে উত্তরাবাসীর পাশাপাশি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একই এলাকায় সব ধরনের বিশ্বমানের চিকিৎসা সেবা লাভ করবে।

প্রধান অতিথি বিশেষভাবে অনুরোধ করেন যেন প্রতিটি হাসপাতালে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য একটি নির্দিষ্ট কোটা বা বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে, যাতে অর্থের অভাবে কেউ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।

বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মির্জা তারেক আহমেদ বেগ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ এবং সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন, ডাঃ মোঃ আরিফুর রহমান ভুইয়া, এসোসিয়েশনের সভাপতি এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।

অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন, এস এম জাহাঙ্গীর হোসেন, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা স্পেশালাইজড হাসপাতালের এমডি।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে উত্তরার স্বাস্থ্য খাতকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং মানবিক সেবার সমন্বয়ে উত্তরাকে দেশের সেরা স্বাস্থ্যসেবা জোনে পরিণত করতে এসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাবে।

এসোসিয়েশনের সহ-সভাপতি ডাঃ ইমরান তাঁর বক্তব্যে উত্তরার চিকিৎসা ব্যবস্থাকে বিশেষায়িত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি মানবিক ব্যবহার এবং নৈতিক চিকিৎসা পদ্ধতিই সাধারণ মানুষের মনে বেসরকারি হাসপাতাল সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, হাসপাতাল এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে সাধারণ মানুষ সঠিক তথ্য ও সেবা পাবে, যা উত্তরার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি রোগীদের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে।

সাবেক সভাপতি বদরুল আলম মজুমদার তাঁর বক্তব্যে চিকিৎসা সেবাকে মানবিক করার ওপর জোর দেন। তিনি বলেন, পেশাদারিত্বের পাশাপাশি সেবার মানসিকতা বজায় রাখলে উত্তরার হাসপাতালগুলো পুরো দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। সঠিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাংবাদিক ও চিকিৎসকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১: মোঃ মজিবুর রহমান আকন্দ (ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ)। যুগ্ম সাধারণ সম্পাদক-২: নির্মল পাল (ফাইন্যান্স ডাইরেক্টর, আর.এম.সি. হাসপাতাল লিঃ)। দপ্তর সম্পাদক: ফজলুর রহমান (পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল লিঃ)। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: প্রফেসর ডাঃ মোঃ সালাহউদ্দীন শাহ্ (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ল্যাব ওয়ান হাসপাতাল লিঃ)। আইন বিষয়ক সম্পাদক: মোঃ মশিউর রহমান (ডাইরেক্টর, রেডিকেল হসপিটালস লিঃ)। মহিলা বিষয়ক সম্পাদক: মেজর (অবঃ) ডাঃ কাজী সুরাইয়া বেগম (ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনল্যান্ড হসপিটাল লিঃ)। নুর মোহাম্মদ খান জিন্না (এক্সিকিউটিভ ডাইরেক্টর, হাই-কেয়ার জেনারেল হসপিটাল লিঃ), সুমন পাটওয়ারী (ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা লেক ভিউ স্পেশালাইজড হাসপাতাল (প্রাঃ) লিঃ)। মমিনুল হক (মমিন) (নির্বাহী পরিচালক, উত্তরা জেনারেল হাসপাতাল লিঃ)। KC হাসপাতালে CEO ডাঃ শাহজাহান বিশ্বাস , নিয়ামাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম শরীফ, ইউরো ল্যাব হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক সাইদুর রহমান সহ প্রমুখ। এছাড়া হসপিটালের পক্ষে উপস্থিত ছিল, আইচি হসপিটাল , এস্টার হসপিটাল , মেরিন হসপিটাল ইউএসবি হসপিটাল, আর্ক হসপিটালের প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল— উত্তরার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উত্তরাকে একটি আদর্শ ‘হেলথ হাব’ হিসেবে গড়ে তোলা। উপস্থিত বক্তারা উত্তরার স্বাস্থ্যসেবা খাতকে রোগীদের আস্থার প্রতীকে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button