শনিবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী

ঐক্য। বৃহস্পতিবার দুপুরে গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই ঘোষণা দেন।

হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকার সংস্কার ও গণভোটের দাবি উপেক্ষা করে ফ্যাসিবাদী পথে হাঁটছে। তিনি সংবিধান সংস্কারের পরিবর্তে শুধুমাত্র সংশোধনীর উদ্যোগের সমালোচনা করেন।

এছাড়া জ্বালানি সংকট ও অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী ৭ এপ্রিল পরবর্তী করণীয় ঠিক করতে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button