চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

জেলা প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ৪৫ বছর বয়সী এক নারী গত কয়েকমাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। আলট্রাসনোগ্রাফি ও সিটি স্ক্যানের মাধ্যমে তার পেটে টিউমারের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চালিয়ে এই বিশাল টিউমারটি অপসারণ করেন হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

ডা. মো. আরিফ উল হাসান জানান, টিউমারটির আকার দেখে চিকিৎসকরা বিস্মিত হয়েছেন। রোগী বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, ডা. আরিফ এর আগেও মফস্বল এলাকায় বিভিন্ন জটিল ও সংবেদনশীল অস্ত্রোপচার সম্পন্ন করে আলোচনায় এসেছিলেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান জানান, ৮ কেজির বেশি ওজনের টিউমার অপসারণ একটি বড় ঘটনা, তবে পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button