পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রীর মন্তব্য ‘ভয়ানক’ : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দেওয়া একটি বক্তব্যকে ‘ভয়ানক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পাল্টা পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

গত ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৫৪ জন নিহত ও সহস্রাধিক আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাজা আসিফ ইসরায়েলকে ‘মানবতার অভিশাপ’ এবং ‘ক্যান্সার রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গাজা ও ইরানের পর এখন লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। খাজা আসিফ আরও মন্তব্য করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টিকারীদের যেন ‘নরকের আগুন গ্রাস করে’।

এর জবাবে নেতানিয়াহু বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি ইসরায়েলকে ধ্বংসের ডাক দিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে যারা নিজেদের ‘শান্তি মধ্যস্থতাকারী’ দাবি করে, তাদের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র-ও এই বক্তব্যের তীব্র সমালোচনা করে একে ‘ইহুদি-বিদ্বেষী’ এবং রাষ্ট্র ধ্বংসের উসকানি হিসেবে বর্ণনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button