দৌলতখানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধনপথসভা ও স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি ভোলা

“দৌলতখানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও পথসভা করা হয়েছে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়।

আজ সকালে দৌলতখান শহীদ মিনার এর সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় “দৌলতখানে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্পায়ন চাই” এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলা জেলায় ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়া হবে এমন প্রতিশ্রুতি ভোলাবাসীকে বিগত সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং সে প্রতিশ্রুতির প্রেক্ষিতে ২০১৩ সালে ভোলা শহরের ঘরে ঘরে গ্যাসের সংযোগ প্রদান শুরু হয়। ইতোমধ্যে ভোলা শহরের মাত্র ২৩ শতাধিক পরিবারে গ্যাসের সংযোগ প্রদান করা হয়। অথচ সংযোগ প্রদানের জন্য বহু আবেদন পত্র জমা পড়ে আছে। আমাদের জানামতে আরো বহু শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনের জন্য আবেদন জমা পড়ে আছে। আমাদের ভোলা জেলায় গ্যাস দিয়ে ভোলার উন্নয়ন করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত একান্ত জরুরী। তাই আমাদের দাবী সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবং ভোলাবাসীর দাবী দৌলতখান সহ অন্যান্য উপজেলায় গ্যাস সংযোগ প্রদান করতে হবে।

বিগত ০২/১১/২০২১, ১৭/০২/২০২২ এবং ২০/০৯/২৩খ্রিঃ তারিখে মানববন্ধন, পথসভা, বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালিত হয়। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ, ভোলার ন্যায় দৌলতখান উপজেলাতে আমরা মানববন্ধন ও পথসভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আপনার বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছি। আমরা আশাকরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ ভোলার গ্যাস প্রসঙ্গে যে কোন সিদ্ধান্ত গ্রহণে ভোলাবাসীর জনস্বার্থ বিশেষ ভাবে বিবেচনা করবেন। ভোলার প্রতিটি উপজেলায় গ্যাস সংযোগ প্রদান ও গ্যাস ভিক্তিক শিল্পায়নের আশু সিদ্ধান্ত নিবেন, এ আশাবাদ আপামর জনগণের।

ভোলা দৌলতখান বাসীর পক্ষে, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) দৌলতখান, ভোলার আয়োজনে উপদেষ্টা আবু তাহের রতন, মোঃ আইয়ুব আলী সভাপতি খায়রুল ইসলাম আজম ও সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে “এ্যাকোম্পেনি ফর ডেভেলপমেন্ট (এডি) ও একাধিক ছাত্র সংগঠনের সহযোগিতায় আপামর জনসাধারণের অংশগ্রহণে উক্ত কর্মসূচি সফল হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button