নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, এইচএসসি পাসেই আবেদন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাব সহকারী পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইবনে সিনা ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
১৫ ডিসেম্বর ২০২৪
পদ ও লোকবল
নির্ধারিত নয়
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১৫ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ
২৬ ডিসেম্বর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
https://www.ibnsinatrust.com/
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: ল্যাব সহকারী
বিভাগ: (আর&ডি) এপিআই প্ল্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, (এসএসসি/ এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার পাবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: মুন্সীগঞ্জ (গজারিয়া)
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ওভার টাইম সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button