উত্তরখানের শাহ কবির মাজার থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

মো: ইব্রাহিম, ঢাকা: রাজধানীর উত্তরখানের শাহ কবির (রহ.) মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উত্তরখানের হযরত শাহ কবীর (রহ.) এর ‘মাজার শরীফ জিয়ারত কারীদের বিশ্রামাগার’ থেকে তার মরদেহ উদ্ধার করে উত্তরখান থানা পুলিশ।

মাজারের আশেপাশের দোকানদার সূত্রে জানা, ওই বৃদ্ধ লোকটিকে কয়েক দিন আগে এক নারী রেখে চলে যান। ধারণা করা হচ্ছে ওই নারী তার মেয়ে।

মাজারের লোকজন সূত্রে জানান, লোকটিকে অসুস্থ অবস্থায় গেটের সামনে পরে থাকতে দেখে মাজারের ভেতরের বিশ্রামাগারে নিয়ে এসে রাখা হয়। সেই সাথে মাজারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়। তার সঙ্গে মাজারের পাগলরাও সেখানে থাকতো।

সূত্রে আরও জানা যায়, ওই লোকটিকে পাগল বললেও সে আসলে পাগল ছিল না। তবে তিনি শারিরিকভাবে অসুস্থ ও মানসিক চাপে ছিলেন। গতকালও (শুক্রবার) একটি দোকানে বসে চা খেয়েছিল। তখন দোকানদার ও আশেপাশের লোকজনের সাথে কথাও বলেছিল।

এ বিষয়ে শাহ কবীর (রহ.) মাজারের খাদেম বলেন, বৃদ্ধ লোকটি মারা যাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। যখন মারা গেছে, তখন পাগলগুলো দৌড়ে এসে বসেছিল। পরে আমরা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, মাজারের ভেতরে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি।

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button