টঙ্গী পশ্চিম মেট্রো থানা মৎস্যজীবী দলের নব গঠিত আহবায়ক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর টঙ্গীতে আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টঙ্গী পশ্চিম মেট্রো থানা মৎস্যজীবি দলের নব গঠিত আহবায়ক কমিটির মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী পশ্চিমথানাধীন তিলারগাতি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।টঙ্গী পশ্চিম মেট্রো থানা মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ মাসুদ মন্ডল এর সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম মেট্রো থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম খান,আহবায়ক গাজীপুর মহানগর মৎস্যজীবি দল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সদস্য সচিব গাজীপুর মহানগর মৎস্যজীবি দল। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, “বিগত সরকারের আমলে আমাদের কথা বলার অধিকার টুকু কেড়ে নেওয়া হয়েছিল। এলাকায় ব্যবসা-বাণিজ্য করতে পারিনি, সবসময় হুমকির মুখে থাকতে হয়েছে। এমনকি ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করা যায়নি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নানা রকম থ্রেট করেছে।

​বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পর দলের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এখন সুসময় দেখে অনেক আওয়ামী লীগের দোসর ব্যক্তিবর্গ সুযোগসন্ধানী হয়ে অনেকের সাথে আঁতাত করে দলে প্রবেশ করতে চাইছে। এই অনুপ্রবেশকারীদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এবং দল গঠনে সজাগ দৃষ্টি রাখা দরকার। সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শ বজায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের লক্ষ্য পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button