সাবেক অর্থমন্ত্রী কামালের একান্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগ থাকায় সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ (আ হ ম) মুস্তফা কামালের একান্ত সচিব ফরিদ আজিজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সহকারী পরিচালক ও টিম লিডার (অনুসন্ধান টিম) মুহাম্মদ শিহাব সালাম।

আবেদনে বলা হয়, ফরিদ আজিজসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফরিদ আজিজ গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় তিনি দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। এ অবস্থায়, ফরিদ আজিজ যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।

দুদকের পক্ষে শুনানি শেষে বিচারক তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button