চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর হাসপাতালে থেকে কারগারে ফিরলেন ইমরান খান
২১ আগস্ট ২০২৬, ০৬:২১ AM
পড়তে 1 মিনিট
দৈনিক প্রথম বেলা
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার (২১ আগস্ট) ভোরে স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে আবারও কারাগারে ফিরে গেছেন। চিকিৎসকেরা তাকে ‘সুস্থ’ ও কারাগারে থাকার মতো উপযোগী ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, স্বাস্থ্যগত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে -এ ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, একজন চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে পরীক্ষা করে।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় এবং এর আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। এছাড়া, আদালত এই বিষয়টিকে রাজনৈতিক কর্মসূচিতে রূপ না দেওয়ার জন্য পিটিআই নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছিলে।
উল্লেখ্য, গত বছরগুলোতে কারাবন্দি থাকা অবস্থায় ইমরান খানের দৃষ্টিশক্তি ও শারীরিক সুস্থতা নিয়ে তার পরিবার ও দল বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে সরকার ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক পরিস্থিতি অনুযায়ী তাকে কারাগারে রাখা নিরাপদ।
মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!