বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক সুধী ও বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সাংবিধানিক পদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে এবং সাড়ে ৭টার দিকে তিনি দরবার হলের মঞ্চোসনে আসন গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারক, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!