ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। একটি ইসরাইলি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ করেন এবং জানান যে ইরান সরাসরি তাঁর ছেলেকে লক্ষ্য বানিয়েছিল। তবে ঘটনাটি ঠিক কখন বা কীভাবে ঘটেছিল কিংবা তাঁর দুই ছেলের মধ্যে কাকে লক্ষ্য করা হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাননি।
আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা নিরাপত্তা দিতে রাজি না হওয়ার বিষয়টি নিয়ে আলোচনার সময় তিনি নিজের পরিবারের সুরক্ষার প্রসঙ্গটি তোলেন। নির্বাচনে হেরে গেলেও নেতানিয়াহুর পরিবার আরও পাঁচ বছর বিশেষ সরকারি নিরাপত্তা পাবে। এই সুরক্ষাকে কোনো বিলাসিতা না ভেবে অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করে তিনি জানান, সঠিক নিরাপত্তা না থাকলে শত্রুপক্ষ তাদের ক্ষতি করতে সফল হতে পারে।
বর্তমানে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এবং ছোট ছেলে ইসরাইলে অবস্থান করছেন। বিদেশে সরকারি খরচে বড় ছেলের অবস্থান করা নিয়ে ইসরাইলে নানা বিতর্ক থাকলেও নেতানিয়াহুর মতে, পরিবারের এই নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সূত্র: এনডিটিভি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!