গাজার তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকা থেকে ইসরাইলি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি গাজায় ইসরাইলি বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াইনেট।
পরিদর্শনকালে নেতানিয়াহু স্পষ্ট করে জানান, ওই এলাকার সবটুকু অংশ এখন ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির সেনারা সেখানেই অবস্থান করবে।
২০২৫ সালের অক্টোবরে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তার প্রথম ধাপে ইসরাইলি বাহিনী পিছিয়ে এসে যে সীমানা নির্ধারণ করেছিল, সেটিই মূলত ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত। ইসরাইলি সেনাবাহিনীর মানচিত্র অনুযায়ী, সীমান্ত থেকে গাজার ভেতরে ১.৫ থেকে ৬.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই এলাকাটি পুরো গাজা উপত্যকার প্রায় ৫৮ শতাংশ জায়গা জুড়ে রয়েছে।
(সূত্র: আল-জাজিরা)

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!