বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রয়াত সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন কোম্পানির চেয়ারম্যানদের স্মরণে এক স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বর, ২০২৬ তারিখ, শনিবার সকালে বিআইএ-এর নিজস্ব প্লটে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ, এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং প্রয়াত ব্যক্তিবর্গের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তৃতায় যারা স্মরণ করেন: অনুষ্ঠানে প্রয়াতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন

·         . কে এম সারোয়ার জাহান জামিল

·         এস এম নূরুজ্জামান

·         বি এম ইউসুফ আলী

·         শেখ মোসাদ্দেক কবির

·         ফৌজিয়া কামরুন তানিয়া

·         আরিয়ান খান

·         বেলাাল আহমেদ

·         হোসেন আখতার

·         নাসির উদ্দীন আহমেদ (পাভেল)

·         মেজর জেনাঃ আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ)

·         জসিম উদ্দিন আহমেদ

·         মাহবুবুর রহমান

সভাপতির বক্তব্যে সাইদ আহমেদ মরহুম সাবেক প্রেসিডেন্টবৃন্দ, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভা শেষে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইমাম ফাউন্ডেশনের পরিচালক এবং বিটিভি, আরটিভি চ্যানেল আইয়ের উপস্থাপক হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান।