গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (এমপি)-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে সংগঠনের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান আশিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোসা: শাহানাজ পারভীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সজিব এবং যুগ্ম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ তামিম ইসলাম। এ সময় ফাউন্ডেশনের চলমান বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রতিমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের গতিশীলতা বজায় রাখা এবং নাটোর জেলার সার্বিক কল্যাণে তাদের উদ্যোগগুলোতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, নাটোর জেলার উন্নয়ন ও মানবিক সেবায় তারা সবসময় সচেষ্ট থাকবেন। এই লক্ষ্য বাস্তবায়নে তাঁরা সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!