ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুটানি টাউন বাজারে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রাকিব (২৩) এবং মো. মুনছুর।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ ও রাণীশংকৈল থানা পুলিশের সহায়তায় ফুটানি টাউন বাজারে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!