রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বালুরমাঠ এলাকায় অবৈধ রিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ, ট্রাফিক পুলিশ, র্যাব, ডেসকো ও সিটি করপোরেশনের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, রায়েরবাজার বালুরমাঠের ছয়টি গ্যারেজে অভিযান চালিয়ে চারটিতে অবৈধ বা চোরাই বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় (বাকি দুটিতে বৈধ সংযোগ ছিল)।
চোরাই লাইন সংযোগকারী রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবৈধ সংযোগের মাধ্যমে গ্যারেজগুলো থেকে বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়া হতো। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!