ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এক আসামি এবং ১ বছরের সাজাপ্রাপ্ত সিআর ওয়ারেন্টভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযানের তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হারুনুর রশিদ (৩৮): পিতা- মো. দারাজুল হক, সাং- হরিণমারী নয়াপাড়া, থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মো. তোফাইল হোসেন (৫৫): পিতা- মৃত সুলতান আলী, সাং- মধ্য কাদশুকা, থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও। তিনি সিআর ওয়ারেন্টভুক্ত ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের এই জোরালো অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।