জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ এর সঞ্চালনায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য  রাখেন। 

নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে মধুপুর উপজেলা প্রশাসন।

আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে পরিচিতি আরও গভীর হবে বলে আয়োজকরা আশা করছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে প্রতিযোগিতায়  আহ্বান জানানো হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে হলদিয়া মোটে ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।