নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’তে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। তিনি আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতি আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, নেপালের থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা এবং পরিচালক প্রনিমেশ থাপা।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র‍্যাফেল ড্র এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।