পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল সমাবেশের ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ৩টায় উত্তরা পলওয়েল শপিং সেন্টারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রেজভী আহমেদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড এবং ৬২০টি ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক এবং সদস্য সচিব মোঃ মোস্তফা জামান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!