চলন্ত মেট্রোরেলের একটি দরজায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে সার্ভিস বন্ধ রেখে ট্রেনটি মেরামত করার পর সেবা পুনরায় চালু করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি সংশোধন করে সকাল ৮টা ৩ মিনিটে ফের মেট্রোরেল চলাচল শুরু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী একটি মেট্রোরেলের পিছনের অংশের একটি দরজা খুলে যায়। বিষয়টি নজরে আসার পরই যাত্রী নিরাপত্তার কথা ভেবে সাময়িকভাবে চলাচল বন্ধ করা হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!