রাজধানীর উত্তরায় অবস্থিত নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের মাঝে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু এবং তার কন্যা ইসরাত জাহান তাইবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনযোগী হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!