টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও ইধিকা পাল পর্দায় তাদের রসায়ন দিয়ে আবারও আলোচনায় এসেছেন। অভিনেতা দেব ও শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর ‘ইলিশ চন্দনা’ শীর্ষক নতুন একটি আইটেম গানে ইধিকার সঙ্গে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেছে দেবকে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গানটি আগেভাগেই প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এই উৎসবে গানটিতে দেব ও ইধিকার পাশাপাশি নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। গানটি প্রকাশ্যে আসতেই ওপার বাংলার দর্শকদের মাঝে বেশ উন্মাদনা দেখা গেছে। ভক্তদের একাংশের মত, গানে শুভশ্রীর চেয়ে ইধিকার সঙ্গেই দেবকে বেশি মানিয়েছে।

সম্প্রতি সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক ছবির মাধ্যমে দেব আলোচনার শীর্ষে থাকলেও সমালোচকদের মতে, সিনেমার প্রচারের স্বার্থেই শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করা হয়েছিল। এর আগে ‘খাদান’ সিনেমার ‘কিশোরী’ গানে দেব-ইধিকা জুটি ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিল, যার ধারাবাহিকতা দেখা গেল ‘দেশু ৭’-এর এই নতুন গানেও।