| তারিখ | ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি | রিট মামলা নিষ্পত্তি | মোট নিষ্পত্তি |
| ০৭ মে | ৩,২৪৭টি | ১,৭৬৫টি | ৫,০১২টি |
| ১৪ মে | ৩,৮৪২টি | ৩,২৬২টি | ৭,১০৪টি |
| ১১ জুন | ৬,১৯৯টি | — | ৬,১৯৯টি |
| ১৮ জুন | ১,৮৮৪টি | ৫৪১টি | ২,৪২৫টি |
| সর্বমোট | ১৫,১৭২টি | ৫,৫৬৮টি | ২০,৭৪০টি |
বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন:
"হাইকোর্টে পুরোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বিচারপতির গৃহীত এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে। মামলা জট নিরসনে আমরা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চাই।"
অ্যাটর্নি জেনারেল আরও জানান, তিনি ইতোমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে মামলা জট নিরসনে বেশ কয়েকটি কার্যকর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আরও ১ হাজার ৪০০ মামলার একটি তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ শাখা জানিয়েছে, বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচার বিভাগের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকা মামলার জট অনেকটাই কমে আসবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!