জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিদ্যমান মুনাফার হার জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, গত ১ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সোমবার (৬ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর থাকা মুনাফার হার জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও একই হার ও শর্তে বহাল থাকবে।
এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফার হার আগের মতোই অপরিবর্তিত থাকছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!