চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। নতুন করে এই ইনডেক্সে চারটি কোম্পানি যুক্ত করা হয়েছে এবং আগের চারটি কোম্পানি বাদ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে এই ইনডেক্স কার্যকর হবে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনডেক্সে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
অন্যদিকে, বাদ পড়া কোম্পানিগুলো হলো— ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।
সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের শতকরা প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!