জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্যসচিব লাবিব আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেন হাসনাত আব্দুল্লাহ। বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করলেও আগামী দিনে এই সংখ্যা ১৬০-এ উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনসভায় বক্তারা বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন জনকল্যাণমূলক দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!