টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এ মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিশুদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে দিনব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। তিনি বলেন, শিশুদের সৃজনশীল বিকাশ ও নৈতিক শিক্ষার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও, অর্গানিক কেয়ার অ্যান্ড হেলথ এক্স-এর মোঃ ফখরুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর, ওয়াশ কম বিডি-এর মোঃ লতিফুল হাসান এবং বিজনেস ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) আল আমিন।
সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শোলাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় শিশুদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!