খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করায় সে বাড়িতে দাদির সঙ্গে থাকত। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দাদি বিকাশ থেকে টাকা তুলতে বাজারে গেলে প্রতিবেশি তিন সন্তানের জনক শামছুল আলম (৩৫) জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম পলাতক রয়েছে। ওসি মো. শাহেদ উদ্দিন জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।