হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া নতুন ‘লাইভ ব্যাগেজ মনিটরিং সেবা’য় গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদেশফেরত যাত্রীরা। এই ব্যবস্থার সুবাদে এখন মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাত্রীরা তাদের লাগেজ হাতে পাচ্ছেন
সোমবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে মন্ত্রী ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পাওয়ার সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর সেই পরিকল্পনাগুলোই এখন ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে
সৌদি আরবগামী ফ্লাইট প্রসঙ্গে বিমানমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে রিয়াদে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে
ভবিষ্যতেও যাত্রীসেবার এই মান ধরে রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের সকল ধরনের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন